দশে দশ

Spread the love
  1. আচমকা গঙ্গায় নৌকা উল্টে  মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। মঙ্গলবার বিহারের বৈশালী জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন।
  2. মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
  3. মঙ্গলবার বিকেলে কলকাতায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচি স্থগিত রেখে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. পাঞ্জাবের মানসায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সমাজকর্মীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। রাজস্থানের চুরুর একটি সরাইখানা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  5. নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে মঙ্গলবারই CJP-র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ। বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। দিল্লি পুলিশ জানিয়েছে, CJP-র তিন নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছে।
  6. পুঞ্চের জঙ্গলে অভিযান চালিয়ে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান পেল পুলিশ এবং সেনাবাহিনী। মঙ্গলবারের এই অভিযানে উদ্ধার হলো একটি AK-47 রাইফেল এবং বেশ কিছু কার্তুজ ও গ্রেনেড। এর পাশাপাশি, বেশ কিছু চিকিৎসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
  7. তসলিমা নাসরিন লেখেন, ‘আজ পর্যন্ত দুই বাংলার কোনও রাজনীতিক, কোনও সরকার আমাকে এভাবে বলেননি, “এই বাংলা আপনার।” এমন সহজ ভাষায় আমাকে এত বড় আশ্বাস দেননি।’
  8. মঙ্গলবার রাতে ছুটির মধ্যে কবে কোন বেঞ্চ বসবে, তার সূচি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তাতে দেখা যাচ্ছে, অক্টোবরের ২২, ২৩, ২৭, ২৮, ৩০ তারিখে একটি করে ডিভিশন বেঞ্চ এবং একটি করে সিঙ্গল বেঞ্চ বসবে। নভেম্বরের ২, ৪, ৬, ৯, ১০ তারিখেও একই রকম ব্যবস্থা থাকবে।
  9. কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। বিকেলের পরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। বিকেলের পরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
  10. মঙ্গলবার হুথি অধিকৃত ইয়েমেনের রাজধানী সানার পশ্চিম প্রান্তে আল-সাবাহতে একটি তৈল শোধনাগারে হামলা চালিয়েছে রিয়াধ। অন্য দিকে, সৌদির হামলার কিছুক্ষণের মধ্যেই হুথি বাহিনীও পাল্টা হামলা চালায়। আরবের ধাহরন এলাকায় Aramco-র প্রশাসনিক ভবনে মিসাইল হামলা করে হুথিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*