প্রতিবেদন: ৪৮ ঘন্টার মধ্যে ফের তলব করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সকালে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গত ২৭ অগাস্ট তাঁর ক্যামাক স্ট্রিট অফিসের বেআইনি বিল বোর্ড খুলতে গিয়েছিল পুলিশ ও পুরসভার কর্মীরা। কিন্তু অভিযোগ, তখন তাদের বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত তৃণমূল নেতা, কর্মীরা। সেই অশান্তির ঘটনার তদন্তে আজ বুধবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ওইদিনের ঘটনার জেরে শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর দায়ের করা হয়। সেই মামলার তদন্তে অভিষেককে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গত সোমবার অভিষেককে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আগেই মেইল করে জানিয়ে দেন, ৪৮ ঘন্টা সময় দিয়ে তাঁকে নোটিস পাঠাতে হবে৷ তবেই তিনি যাবেন। এখন দেখান কী করেন তৃণমূল সাংসদ।

Be the first to comment