- রাজ্যে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের বেতন, ভাতা সংক্রান্ত তথ্য তলব করল নব গঠিত সপ্তম বেতন কমিশন। রাজ্যের অর্থ সচিবকে চিঠি কমিশন সরকারি কর্মীদের পদ, পরিষেবা, ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে।
- প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা। তাঁর বক্তব্য ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়।
- জোর করে গেট ভেঙে ঢোকার চেষ্টা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা। পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনকে কেন্দ্র করে অশান্তি, গোলমাল মালদার রতুয়ায়।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন মালদার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সোমবার দলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন সাবিনা। পারিবারিক সমস্যা এবং শারীরিক কারণকে পদত্যাগের যুক্তি হিসেবে চিঠিতে উল্লেখ করেছেন প্রাক্তন এই মন্ত্রী।
- ‘পারভিন্দর সিং ইনসাফ কমিটি’-র ডাকে আজ, বৃহস্পতিবার পাঞ্জাব বন্ধ। মাদকবিরোধী আন্দোলনের পরিচিত কর্মী পারভিন্দর সিং ঝোটা গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে খুন হন।
- বৃহস্পতিবার সকালে এয়ারপোর্টের দিক থেকে বারাসত যাওয়ার পথে বিরাটির কাছে একটি ডিজ়েলের ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা। গুরুতর জখম চালক ও খালাসি। রাস্তার মাঝে ট্যাঙ্কারটি উল্টে যান চলাচলে বিপত্তি। বন্ধ যশোর রোডের একটি লেন।
- দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে বিল বোর্ড খোলার সময়ে হাঙ্গামার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
- সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দুর্ঘটনায় সরকারি বাসের কন্ডাক্টরের মৃত্যু, জখম আট জন।
- ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হলো এক মহিলাকে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অধীন উখড়াতে। মৃত মহিলার নাম চন্দ্রা সিং। বয়স আনুমানিক ৪৫। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত প্রেম মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস। সোমবার মহাষ্টমী থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সেই সঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

Be the first to comment