রোজদিন ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্বেও রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি র কাজ চলছে। উচ্চ আদালত এই বদলি স্থগিত রাখলেও বিভিন্ন জেলায় তালিকা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান,তাঁরা মাধ্যমিক ও প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য নতুন করে এস ও পি প্রকাশের দাবি করেছেন।প্রাথমিকে শ্রেণি ভিত্তিক ও মাধ্যমিক স্তরে বিষয় ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করার জন্য দাবি করেন তিনি। উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়া দের কথা মাথায় রেখে কোনভাবেই অতিরিক্ত শিক্ষক দেখিয়ে বদলি করা চলবে না বলেও তিনি দাবি করেন।

Be the first to comment