- প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর সম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই প্রশাসনিক যাত্রাপথ স্মরণীয় করে রাখতে বুধবার সারা দেশে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি পালন করা হবে।
- প্রায় ৮ ঘণ্টা ধর্না দেওয়ার পর আটক করা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত কংগ্রেসের সব নেতাকে।
- বাংলায় বিজেপি–র জমানায় প্রথম উপনির্বাচন রক্তপাতহীন ভাবেই মিটল।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী রেকর্ড মার্জিনে জিততে চলেছেন। আর রেজিনগরে পদ্ম প্রার্থীর জয়ের ব্যবধান অন্তত ২৫–৩০ হাজার হবে। দুই কেন্দ্রের উপনির্বাচনে জয়ের প্রশ্নে শুভেন্দুর ভরপুর আত্মবিশ্বাস ভরসা জোগাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকেও।
- কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই বুথ দখল, ছাপ্পা, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া, মহিলাদের ভোট দিতে না–দেওয়ার মতো অভিযোগ তুলেছে তৃণমূলের দুই শিবির, কংগ্রেস ও বামেরা। দুই কেন্দ্রেই ভোট বাতিলের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যদিও দুই কেন্দ্রেই ভোট নির্বিঘ্নে মিটেছে বলে দাবি শাসক বিজেপির।
- আরজিকর কাণ্ডের পর অভীক দে-র বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বেনিয়ম সামনে এসেছিল। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। স্নাতকোত্তর পড়ুয়াদের তালিকা থেকে কেটে দেওয়া হল অভীক দে-র নাম।
- সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিলার খুনে অভিযুক্ত, বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের ভূমিকায় এ বার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অভিযুক্তের কৌঁসুলিকে কড়া ভর্ৎসনার পাশাপাশি আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে— অবিলম্বে বন্ধ করতে হবে এই পলাতক অফিসারের বেতন। তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- মঙ্গলবার সন্ধ্যায় গ্রেটার নয়ডার নলেজ পার্ক পুলিশ থানা এলাকায় একটি বাস দিল্লি থেকে সমস্তিপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গোটা বাসটি দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘটনার সময়ে বাসে ৩২ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকেই নিরাপদে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
- ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ৪ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে চৈতন্যনগরের একটি আবাসিক স্কুলে।
- বুধবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Be the first to comment