রোজদিন ডেস্ক :
অভয়া আন্দোলনে নাম জড়িয়েছিল তাঁর। আন্দোলনকারী চিকিৎসকরা ধ্বনি তুলেছিলেন, শাসক তোমার কিসের ভয়/ অভীক তোমার কে হয়!
অসত্য শংসাপত্র দিয়ে সার্ভিস কোটায় অভীক দের পড়া এবার বাতিল করল স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টকে মান্যতা দিয়ে বর্তমান সরকার এই কড়া পদক্ষেপ নেওয়াকে স্বাগত জানিয়েছেন একাধিক চিকিৎসক সংগঠন।
উল্লেখ্য, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে-কে নিয়ে বহুদিন ধরেই সরকারি চিকিৎসক মহল ক্ষুব্ধ। অভয়া কান্ডের পর সেই ক্ষোভের আঁচ আরও বাড়ে। প্রাক্তন সরকারের আমলেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন সরকার ফের তদন্ত কমিটি করে,সার্ভিস কোটায় অভীক দে-র সুযোগ পাওয়া যে অনিয়ম ছিল, এই রিপোর্ট পেয়ে স্বাস্থ্য দফতর তা বাতিল করেছে। বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা একে স্বাগত জানান।
তবে অভীক দে-র এই ভাবে সার্ভিস কোটায় সুযোগ পাওয়ায় যাঁরা সহায়তা করেন, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে ও প্রশ্ন তুলেছেন তাঁরা।

Be the first to comment