দশে দশ

Spread the love
  1. জিএসটি আইনে গ্রেফতারির নিয়ম প্রত্যাহার থেকে শুরু করে জরিমানার অঙ্ক কমানো, একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জিএসটি কাউন্সিল । জিএসটি সংক্রান্ত মামলায় ফৌজদারি বিচারের জন্য নির্ধারিত আর্থিক সীমাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের ৫৭তম বৈঠকে এই প্রস্তাবগুলি দেওয়া হয়েছে। কাউন্সিলের সুপারিশকে এবার স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই সংস্কারের ফলে জিএসটি ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ হয়ে উঠবে।
  2. তিন দিনের বঙ্গ সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সফরের প্রথম দিনেই মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের আরএসএস কার্যালয়ে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয় দু’জনের।
  3. নন্দীগ্রাম ও রেজিনগর দুটি কেন্দ্রেই এগিয়ে বিজেপি।
  4. ভাঙন ও বন্যা রোধে ৩৩০০ কোটি টাকার প্রকল্প কেন্দ্রকে পাঠানো হয়েছে বলে জানান শুভেন্দু। বৃহস্পতিবার মালদার ভুতনি ও রতুয়ার বানভাসিদের এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়–সহ ‘গণতান্ত্রিক তৃণমূল’–এর ১০ জন বিধায়কের পদ বাতিলের আবেদন খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।
  6. রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং মেডিক্যাল কাউন্সিলের কাছে বুধবার পাঠানো দু’টি পৃথক চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)–এর বঙ্গীয় শাখা স্পষ্ট জানিয়ে দিয়েছে, একা অভীক নন, স্বাস্থ্য দপ্তরের একাংশ এবং অতীতের প্রভাবশালী ‘নর্থ বেঙ্গল লবি’-র প্রত্যক্ষ মদতেই তিনি এতদিন অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। অভীকের ডাক্তারি রেজিস্ট্রেশন খারিজের দাবিও জানিয়েছে আইএমএ। একই দাবি তুলেছে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামও।
  7. শীর্ষ আদালতের নির্দেশকে হাতিয়ার করে ৪৮ ঘণ্টা আগেই ধরা দেওয়ার সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও গত বুধবার স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু আইনকে এবারেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সেই ডেডলাইনও উড়িয়ে দিলেন খুনে অভিযুক্ত বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন। ​
  8. দমকলের অনুমোদন নেই, অথচ চলছে বাণিজ্যিক ব্যবহার— এমন কোনও বাড়িকে ছাড় দেওয়া যাবে না বলে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোটা রাজ্যে অগ্নিনিরাপত্তার অনুমোদন অর্থাৎ ফায়ার লাইসেন্স ও ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া যে সব বাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলির সব ক’টিকে বন্ধ করে দিতে হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে।
  9. নিউ টাউনের একটি বহুতল আবাসন থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। মৃতের নাম নাম অপালা প্রধান (৩০)। বৃহস্পতিবার ওই আবাসনের ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে পুলিশ।
  10. আইআইটি বোম্বে ক্যাম্পাসে থাকা হস্টেলে গ্যাস লিক করে আগুন। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের মধ্যে ২ জন নাবালক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*