দিঘা থেকে ১০০ কিমি দূরে রয়েছে ইয়াস। ধামড়া থেকে ৪৫ কিমি দূরে রয়েছে ইয়াস। সকাল ১০-১১ টা নাগাদ আছড়ে পড়তে পারে ইয়াস। দিঘা থেকে ৮৫ কিমি দূরে রয়েছে সাইক্লোন।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি।কলকাতায় ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৬৫-৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, দার্জলিং জেলায়।

Be the first to comment