ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস; জানুন বিস্তারিত

Spread the love

ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।

পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি। তবে, কলকাতায় ঝড়ের দাপট তুলনায় কম হবে। কলকাতায় আমফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*