ERSS 112 সূচনা, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক : 

মহালয়ায় দেবীপক্ষের সূচনায় রাজ্যে অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১১২ নম্বর জরুরি হেল্প লাইনের ও সূচনা করেন তিনি। নাগরিকদের দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দিতে আজ রাজ্য পুলিশকে সাড়ে চারশো স্করপিও গাড়ি ও সমান সংখ্যার মোটরবাইকও তুলে দেওয়া হয়। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রাক্তন সরকারের সমালোচনা করে তিনি বলেন, নাগরিক সুরক্ষায় পুলিশকে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়নি, থানাগুলির সার্বিক পরিকাঠামো সহ পরিস্থিতি শোচনীয়, অপরিচ্ছন্ন, এর আমূল সংস্কারের কথা বলেন তিনি।

সারা দেশে চালু থাকা জরুরি ১১২ নম্বরের পরিষেবাও আজ চালু করেন মুখ্যমন্ত্রী। বলেন, বিপন্ন মানুষকে সাহায্য করতে পুলিশের দ্রুত পৌঁছাতে হবে। উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যের মত পুলিশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার প্রতিশ্রুতি বদ্ধ। এর পাশে নারী নির্যাতন, দুর্নীতি, মাদক কারবার ইত্যাদি দমনে পুলিশকে পূর্ণ স্বাধীনত দেওয়ার কথা বলেন তিনি।

পুলিশের কাজে বাধা দিলে, পুলিশ আক্রান্ত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*