Anti Gyanesh Kumar movement, দিল্লিতে আটক মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতারা 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির আন্দোলনে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হলেন পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তাঁর অনুগামীরা। সিজেপি-র আন্দোলনে প্রথম থেকেই পাশে আছেন তিনি, গতকাল ইন্ডিয়া জোটের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে গেছিলেন তিনি। আজ যন্তর মন্তরে যাওয়ার পথে বাধা পেয়ে দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা মন্ডল, সামিরুল ইসলাম প্রমুখকে নিয়ে দিল্লির সাউথ এভেনিউ এর বাড়ির সামনে আজ ধর্ণায় বসেন তিনি। সেখান থেকে মমতা ব্যানার্জি সহ তাঁর সঙ্গীদের আটক করে নিয়ে যায় পুলিশ। ভ্যানে বলেই তিনি দেশ, গণতন্ত্রকে বাঁচানোর বার্তা দেন।

সমাজ মাধ্যমে কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানান। দিল্লি পুলিশের এত সাহস কি করে হয় বলে দলের পক্ষে ধিক্কার জানানো হয়। শান্তিপূর্ণ এই আন্দোলনে আটক করা কি গণতন্ত্র বলে তাঁরা প্রশ্ন তোলেন। মোদি-শাহ জুটি সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করে তাঁরা বলেন, কোন সরকারই দায়বদ্ধতার উর্ধ্বে নয়, কোন শক্তিই স্থায়ী নয়। প্রধানমন্ত্রী যেন তা মনে রাখেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। আজ গণতন্ত্রের কালো দিন! এই প্রতিবাদ বন্ধ হবে না বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*