প্রতিবেদন: দলের রুটিন প্রয়োজনের খরচ চালানোর জন্য বেসরকারি ব্যাঙ্কে থাকা ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশে তিনটি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও, ২৪ ঘন্টার মধ্যে ফের নতুন করে চাপে পড়ল কালীঘাট তৃণমূল। এবার একসঙ্গে আরও অন্য ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলেই দাবি পুলিশের। ওই অ্যাকাউন্টগুলিতে কিছু সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক বিধায়ক পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই প্রথমে তিনটি ও এবার ১২টি মিলিয়ে মোট ১৫ অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। সবমিলিয়ে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। নতুন করে ফ্রিজ হওয়া সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে ওই ১২টি অ্যাকাউন্টে প্রায় এক হাজার কোটি টাকারও বেশি রয়েছে বলেই জানা গিয়েছে। এর মধ্যে তিনটি অ্যাকাউন্ট আপাতত ব্যবহার করতে পারবে তৃণমূল। নতুন করে ফ্রিজ করা ১২টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে।

Be the first to comment