আরো ১২

Spread the love
  1. জন্মদিবসে সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. আজ কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি লিট সম্মান তুলে দেবেন জাপানের ইয়োকোহামা বিশ্বিবদ্যালয়ের প্রতিনিধিরা।
  3. দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে এক মৌলবী-সহ গ্রেফতার আরও তিন। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৫।
  4. প্রকাশিত হল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারের আনসার কি।
  5. অনেকটাই সুস্থ। বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড তারকা ধর্মেন্দ্র।
  6. প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা বৃদ্ধির দাবি উঠল। আজ এই দাবিতে বিধাননগরে সমাবেশের ডাক দিয়েছে প্রতিবন্ধী ঐক্য মঞ্চ। তাঁদের দাবি, মানবিক ভাতা আরও ১হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা করতে হবে।
  7. দিল্লি বিস্ফোরণের জের। বুধবার সকাকে বাঁকুড়া রেল স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেসে চিরুনি তল্লাশি। আনা হয় ডগ স্কোয়াডও। যাত্রীদের ব্যাগ ও স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা ছোট বড় গাড়িতেও চলে তল্লাশি।
  8. দিল্লি বিস্ফোরণের পর কলকাতা পুলিশের নজরে পার্কস্ট্রিট ও আশপাশের হোটেল ও লজ। পার্কস্ট্রিট থানার পক্ষ থেকে হোটেল গুলিতে গিয়ে রেজিস্টার চেক করা হচ্ছে। কতজন আবাসিক আছে, কোথা থেকে আসছে তাঁরা? বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
  9. কমিশনের তথ্য বলছে, রাজ্যে মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত সাড়ে ৬ কোটি এন্যুমারেশন ফর্ম বিলি হয়েছে। কিন্তু এখনও পাননি প্রায় ১৫ শতাংশ ভোটার।
  10. দলের সংবিধানের কোন ধারায় তিনি সাসপেন্ড, জানতে চেয়ে দলনেত্রীকে।চিঠি জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের। চিঠির কপি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকেও।
  11. বাড়ছে ঠাণ্ডার কামড়। গোটা রাজ্যজুড়েই জাঁকিয়ে ঠান্ডা। বাড়ছে উত্তুরে হাওয়া। ১৭ ডিগ্রির ঘরে নেমে গেল কলকাতার তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
  12. বাড়িতে কেউ না থাকার সুযোগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক যুবক। নদিয়ার চাপড়া থানার ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে চাপড়া থানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*