- এনআরএস হাসপাতালে ডিউটিরত নার্সের রহস্যমৃত্যু, শৌচাগার থেকে মিলল দেহ। তদন্তে এন্টালি থানা ও ডিডি হোমিসাইড শাখা।
- মৃতার নাম রূপালি বর্মণ। বয়স ৩০। বাড়ি পূর্ব মেদিনীপুরে। স্বামীর সঙ্গে দমদমে থাকতেন।
- খবর পেয়ে হাসপাতালে এলেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। খতিয়ে দেখলেন গোটা পরিস্থিতি।
- এনআরএসে মৃতার ময়নাতদন্তে আপত্তি জানালেন মৃতার স্বামী। অন্য হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার দাবি।
- নার্সের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মেলেনি সুইসাইড নোটও। দেহের পাশে পড়ে ছিল তাঁর মোবাইল। কীভাবে মৃত্যু ধন্দে পুলিশ থেকে পরিবার।
- দমদম ক্যান্টমেন্টের সুভাষপল্লির এক ভাড়া বাড়ি থেকে মিলল গৃহবধূর কম্বলে জড়ানো মৃতদেহ। দেহে মিলেছে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। নাম জয়া দত্ত৷ বয়স ৩২।
- স্বামীর ঘর ছেড়ে ওই ভাড়া বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন জয়া। ঘটনায় এক যুবককে আটক করে জেরা করছে পুলিশ।
- শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে সিউড়ি আদালতে দিতেই হবে হাজিরা, নিখোঁজ ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের বাড়িতে পড়ল পুলিশের নোটিস।
- আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি এড়াতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আজ বৃহস্পতিবার হতে পারে তাঁর আবেদনের শুনানি।
- বুধবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে দূষ্কৃতী তাণ্ডব, চলল ভাঙচুর, ছেড়া হল মমতার ছবি, ব্যানার। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটার বিধায়ক।
- মা ও ভাইকে খুনের অভিযোগে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভুত এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। নাম অর্জুন অরবিন্দ, বয়স ১৭।
- বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। জারি হল লাল সতর্কতা। পাশাপাশি উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত সতর্কতা থাকছে।

Be the first to comment