USA : মা ভাই কে খুন, কিশোর গ্রেফতার আমেরিকায়

Spread the love

রোজদিন ডেস্ক : 
মা,ভাই কে খুনের অভিযোগে আমেরিকায় (USA) ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ম্যাসাচুসেটসে অর্জুন অরবিন্দ (১৭) তার মা সুধা ভেঙ্কটেশন (৪৫) ও ভাই সিদ্ধার্থ অরবিন্দ (১৪) কে খুন করে মায়ের গাড়ি নিয়ে পালিয়ে গেছিল। গত মঙ্গলবারের হাড়হিম এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
ওই দিন সন্ধ্যায় গৃহ শিক্ষিকা তাদের বাড়ি এসে অনেকক্ষণ কোন সাড়াশব্দ না পেয়ে অফিসে থাকা কিশোরের বাবা কে ফোন করেন। তিনি কারও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ এসে মা ও কিশোর ছেলের মৃতদেহ উদ্ধার করে। মা সুধা ভেঙ্কটেশের দেহ বেসমেন্টে ও প্রথম তলায় পুত্র সিদ্ধার্থর দেহ উদ্ধার করে। দুজনের ই চোখমুখে ভয়ঙ্কর ভয়ের চিহ্ন ছিল। কি দিয়ে তাঁদের খুন করা হয় তা পুলিশ খুঁজছে।
বাড়িতে অর্জুন অরবিন্দকে না পেয়ে পুলিশ তার খোঁজে সর্বত্র সর্তকতা জারি করে। বুধবার সকালে ওয়েল্যান্ডের এক পার্কিং লটে গাড়ি সুদ্ধ তাকে পাওয়া যায়।
স্থানীয় সূত্রের খবর, ধৃত অর্জুনের ব্যবহারে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন দেখা গেছিল।সে ইন্টারনেটে পরিবারকে খুন সম্পর্কিত তথ্য খুঁজে দেখত।
হাড়হিম এই ঘটনায় মার্কিনবাসী ভারতীয় মহলেও চাঞ্চল্য, উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র সতের বছর বয়েসের এক কিশোর কি ভাবে নিজের মা, ভাই কে হত্যা করল, তা ভাবাচ্ছে পুলিশকে। তার বাবা ওইদিন সকালে অফিস গেছিলেন। এই ভয়ঙ্কর ঘটনায় তিনি মানসিক, শারীরিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*