রোজদিন ডেস্ক :
জনপ্রিয় টিভি শো ক্রাইম পেট্রোলের (Crime Patrol) সঞ্চালনায় এবার আসছেন অজয় দেবগণ!
উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যের অপরাধের সত্য ঘটনা নিয়ে বেসরকারি চ্যানেলের এই অনুষ্ঠান অজস্র মানুষ দেখেন। এর আকর্ষণীয় পরিচালনা, উপস্থাপনা, অভিনয় ইত্যাদি সব কিছুই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
এর উপস্থাপক হিসাবে অভিনেতা অনুপ সোনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন।
এবার জনপ্রিয় তারকা অভিনেতা অজয় দেবগণের সঞ্চালনা এতে নতুন মাত্রা যোগ করবে বলে দর্শকদের আশা।
সমাজ মাধ্যমে অজয় দেবগণ নিজেই তাঁর ক্রাইম পেট্রোল সঞ্চালনার কথা জানান৷
অন্যদিকে এই অনুষ্ঠানের দীর্ঘদিনের সঞ্চালক অনুপ সোনি জানান, এই টিভি শোই তাঁকে জনপ্রিয় করেছে। দেশের প্রায় প্রতি ঘরে তাঁকে চিনিয়েছে।

Be the first to comment