আরো ১২

Spread the love
  1. ভোরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযান। মেন গেটের তালা ভেঙে ঢুকল শালবনী থানার পুলিশ।
  2. প্রতারণায় অভিযুক্ত অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি, জানাল পুলিশ।
  3. কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি। পুরো বাড়ি তল্লাশি হয়েছে, জানালেন অভিষেক।
  4. তল্লাশি অভিযানের খবর পেয়ে অভিষেকের বাড়িতে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় সকাল থেকে ইডির হানা। তল্লাশিতে উদ্ধার হয়েছে পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি ও টাকা, দাবি ইডির।
  6. গোপনে বাড়ির বাগানে সরকারি নথি পোড়ানোর চেষ্টা, এই অভিযোগে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গ্রেফতার করল পুলিশ।
  7. মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ৪৮ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ।
  8. শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
  9. অসমের জোড়হাটে শনিবার সকালে বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। বিমানবাহিনীর রাওরিয়া ঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
  10. অবশেষে থামছে যুদ্ধ, শান্তি চুক্তির পথে আরও একধাপ এগলো আমেরিকা ও ইরান।
  11. বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে বাড়ির আপত্তি, বিয়ের আগের দিন উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ।
  12. দু’এক দিনের মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা, স্বস্তি দিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*