জোরহাটে বায়ু সেনা বিমান দুর্ঘটনায় নিহত পাঁচ সেনা কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক :

অসমের জোরহাটে আজ সকালে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় পাঁচ সেনা কর্মী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। প্রথমে আশঙ্কা করা হয়েছিল, বিমান চালক বেঁচে নেই৷ পরে জানা যায় পাঁচ সেনা কর্মীও প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন প্রশান্ত সিংহ, শুভম কুমার, জিতেব্দ্র শর্মা, ক্ষেমারাম
কুমাওয়াত ও দানিশ আলম। রাউরিয়া বিমান ঘাঁটি তে অবতরণের সময় তা ভেঙে পড়ে দু টুকরো হয়ে যায়। লাগে আগুনও। সূত্রের খবর, বিমানের চালক নিহত হলেও কো চালক প্রাণে বেঁচে গেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বায়ূসেনা গভীর শোক ব্যক্ত করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই সামরিক বিমান একাধিক বার দুর্ঘটনার কবলে পড়েছে।
গত বছরও এই ধরনের একটি বিমান দুর্ঘটনায় পড়ে।
কয়েক মাস আগে জোরহাট বায়ুসেনা বিমান ঘাঁটি থেকে ওড়া একটি সুখোই বিমান ও ভেঙে পড়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*