রোজদিন ডেস্ক :
শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মঘাতী হয়েছেন। ফাঁসিদেওয়ার এই বিশিষ্ট তৃণমূল নেতার প্রয়াণের খবরে এলাকায় এক ই সঙ্গে শোক ও বিস্ময় দেখা দিয়েছে।। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। তিনি আত্মঘাতী হয়েছেন কিনা, এর কারণ কি তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর একের পর এক ঘটনার অভিঘাতে দল ও কর্মী সমর্থক মহল বিপর্যস্ত। শিলিগুড়ির বিশিষ্ট নেতা আইনুল হকের মৃত্যু এতে নতুন মাত্রা যোগ করেছে।

Be the first to comment