রোজদিন ডেস্ক : যুবভারতীতে মেসি-কাণ্ডের জেরে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের নোটিস পাঠাল বিধাননগর দক্ষিণ থানা। আদালতের নির্দেশ মেনে নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তবে বারবার হাজিরা এড়ানোর জন্য তাঁকে ভর্ৎসনা করে হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ মেনে, ৪৮ ঘণ্টা সময় হাতে রেখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরার নোটিস দিতে পারবে তদন্তকারীরা। সেই নির্দেশ মতোই এবার তাকে তৃতীয় নোটিস পাঠাল পুলিশ। সেখানে ৪৮ ঘন্টার মধ্যে তাকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। এখন দেখার কী করেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

Be the first to comment