- আজ মঙ্গলবার রাজ্যে ভোটের প্রচারে রাহুল গান্ধি।ভোটের বাংলায় প্রথম রাজ্যে আসছেন রাহুল। মালদহ, উত্তর দিনাজপুরে করবেন জনসভা। যাবেন মুর্শিদাবাদেও।
- চলতি সপ্তাহেই রাজ্যে প্রচারে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও।
- আজ তৃণমূলনেত্রীর তিনটি জনসভা রয়েছে। পিংলায় শুরু হয়ে তমলুক হয়ে হাওড়ার ডোমজুড়ে শেষ।
- মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে কোচবিহারে রোড শো, তারপর ময়নাগুড়িতে করবেন জনসভা।
- আজ সন্ধেয় জরুরি ভার্চুয়াল সভা অভিষেকের। থাকবেন প্রার্থী ও সাংসদরা।
- আজ, মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- কয়লা পাচার মামলায় সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
- মধ্যরাতেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জাজের বেঞ্চে পেশ করা হয় তাঁকে। ভোর পর্যন্ত চলে শুনানি। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ এনেছে ইডি।
- শুরু হয়েছে এসআইআর ট্রাইব্যুনাল। প্রথমদিনই নাম বাদ পড়া ভিড় ট্রাইব্যুনাল চত্বরে।
- প্রাথমিক ভাবে নথি যাচাই শুরু আবেদনকারীদের। প্রয়োজনে ডাকাও হতে পারে৷
- আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাতে হেল্পলাইন চালু কমিশনের।
- যিশুর বেশে নিজের ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, তুমুল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment