রোজদিন ডেস্ক : বিজেপি ঘৃণা ভাষণ দেশকে শেষ করছে। দেশে তাঁদের লড়াই আরএসএস-বিজেপির বিরুদ্ধে। এই দেশ ঘৃণা না, ভালবাসার দেশ। তিনি এই ঘৃণার বিরুদ্ধে ৪ হাজার কিমি গেছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন৷ “প্রধানমন্ত্রীর চেহারা দেখেছেন? ওঁর হাওয়া বেরিয়ে গেছে। তিনি আমার চোখে চোখ রাখেন না। দেশে কি চলছে জানেন। এপস্টিন কি জানেন তো? ওখানে বিজেপি নেতা, পি এমের নাম ও ছিল। এপস্টিন ফাইলের চাবি ট্রাম্পের হাতে। তাই ট্রাম্প যা বলে মোদি তাই করেন।” বিজেপি র ঘৃণা সংস্কৃতি দেশকে শেষ করছে। মোদানি কোম্পানি করতে চাইছে। আদানিদের জন্য কাজ করে মোদি। আদানি এখন বাইরে যায় না। গেলেই ধরবে। মোদির কন্ট্রোল ট্রাম্পের হাতে। মোদির ৫৬ ইঞ্চি ছাতি। পিএম দেশকে বেচে দিয়েছে। কৃষি ক্ষেত্র আমেরিকাকে খুলে দিয়েছে। বাণিজ্য চুক্তিতে কৃষকদের ক্ষতি। আমেরিকাকে বলেছে ওরা যাকে বলবে তার কাছে তেল কিনতে হবে।

আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেন, দেশকে ভয়ংকর ধোঁকা দিয়েছেন উনি। এর জন্য বিজেপির কোন ক্ষতি হবে না। কিন্তু এই দেশের কৃষক, শ্রমিক, এই রাজ্য বাসী, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশকে বিক্রি করে দিয়েছেন উনি।

ভারতের পুরো ডেটাও আমেরিকাকে তুলে দিয়েছে কেন্দ্র। এই ভাবে দেশের নিরাপত্তা কে ও প্রধানমন্ত্রী বিক্রি করে দিয়েছেন বলে তিনি তোপ দাগেন। প্রতি বছর আমেরিকার থেকে সাড়ে ৯ লক্ষ কোটি টাকার পণ্য কিনবে ভারত। তবে এখানকার ছোট ব্যবসায়ী দের কি হবে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন।

Be the first to comment