- সোমবার ভোরবেলা তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৭, জখম কুড়িরও বেশি, গ্রেফতার হোটেল মালিক।
- বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেঁটেই আগুন, দাবি হোটেল কর্তৃপক্ষের, নিয়ম মেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
- ঘন্টা দুয়েকের চেষ্টায় নিভল আগুন, জখমদের উদ্ধার করে স্থানীয় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।
- বন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট, দাবি আবাসিকদের, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় অন্ধকারে বের হওয়ার রাস্তা খুঁজে পাননি আবাসিকরা, দাবি হোটেল কর্তৃপক্ষের।
- অগ্নিদগ্ধ হয়ে ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশ মৃত্যু, কপাল জোরে প্রাণে বেঁচে গিয়ে ভগবানকে ধন্যবাদ কয়েকজন আবাসিকের।
- গত কয়েক বছর ধরে এভাবেই জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে তারাপীঠকে, তোপ দাগলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
- সামনেই বিদেশ যাত্রা, এই অবস্থায় ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা গ্রহণ করল আদালত।
- শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে ৭জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। গুরুতর জখম আরও কয়েকজন। বিহারের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরের ঘটনা।
- সোমবার সকাল ৭ নাগাদ ভিড়ের মধ্য আচমকা বিদ্যুতের খুঁটি থেকে আগুন লাগার গুজব ছড়ায়। তাতেই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু, দাবি ভক্তদের। তদন্তে প্রশাসন।
- জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের সূত্র ধরে এবার পুলিশের জালে তার সঙ্গী ইমরান। সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ।
- অভিযোগ, রানা ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিতে সহযোগিতা করেছিল ধৃত ইমরান। ইমরানের সঙ্গে আরও কারা, তাদের খোঁজ চলছে।
- নিম্নচাপের জের, ভোর থেকে ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ গোটা দক্ষিণ বঙ্গ। জারি সতর্কতা।

Be the first to comment