Dimagi Naxal Janata Party! সমাজ মাধ্যমে আত্মপ্রকাশ!

Spread the love

রোজদিন ডেস্ক :

স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে দিমাগি নক্সালদের ()Dimagi Naxal Janata Party) নিয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দলের অনেকেই এই নিয়ে নিশানা করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীকে।

এরই মাঝে সমাজ মাধ্যমে দ্রুত আত্মপ্রকাশ করলো দিমাগি নক্সাল জনতা পার্টি!

সেখানে লেখা, “আমরা ভগৎ সিং এর অনুগামী। .. তারা যদি আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে বা আমাদের দেশবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করে,তবে জেনে রাখুন তারা আসলে ভগৎ সিংকে অসম্মান করছে। ”

অমর শহিদ ভগৎ সিং এর ছবি সহ এই পোস্টটি সমাজ মাধ্যমে অনেকেরই নজর কেড়েছে। কারা এর নেপথ্যে তা এখনও জানা যায় নি।

তবে এই নয়া দিমাগি নক্সাল জনতা পার্টি আজ সকাল অবধি রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, প্রকাশ রাজ, মহম্মদ জুবায়ের, ধ্রুব রাঠি প্রমুখ কে অনুসরণ করছে। যাঁরা সকলেই বিজেপি বিরোধী, প্রতিবাদী হিসাবে পরিচিত।

এর আগে সমাজ মাধ্যমে তড়িঘড়ি ককরোচ জনতা পার্টি গঠন করে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে সারা দেশে তোলপাড় তুলেছেন অভিজিৎ দীপকে ও তাঁর অনুগামীরা।

দিমাগি নক্সাল জনতা পার্টি নিয়েও সমাজ মাধ্যমে চর্চা এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*