- রাজ্য বিধানসভার বজেট অধিবেশন শুরু হল আজ বৃহস্পতিবার। উদ্বোধনী ভাষণ দিলেন রাজ্যপাল আর এন রবি।
- রাজ্যের মানুষ তীব্র হতাশা থেকে প্রত্যাখ্যান করেছে প্রাক্তন সরকারকে। বর্তমান সরকার রাজ্যের সমৃদ্ধির জন্য কাজ করছে। বেআইনি অনুপ্রবেশ, জবরদখল বন্ধ হচ্ছে। তোলাবাজি থেকে মুক্ত হয়েছে। ভয় আউট, ভরসা ইন, বললেন রাজ্যপাল।
- ঋতব্রতই বিরোধী দলনেতা, স্পিকারের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ নয় আদালতের। হাইকোর্টে বড় ধাক্কা মমতার তৃণমূলের
- খারিজ হচ্ছে না শোভনদেবের আবেদনও। আগামী ২৮ জুলাই মামলার শুনানি। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির।
- এটা আমাদের নৈতিক জয়। আমরা যা করেছি আইন মেনেই করেছি। আদালতের রায়ের পর প্রতিক্রিয়া সন্দীপন সাহার।
- দলে ডামাডোল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।
- যুবভারতীতে মেসি কাণ্ডে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।
- প্রতারণা ও হুমকির মামলায় প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ।
- আরজি কর মামলার তদন্ত। সিবিআই দফতরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।
- হিমাচল প্রদেশে খাদে পড়ল চলন্ত বাস, মর্মান্তিক মৃত্যু সাত বাসযাত্রীর।
- বুধবার রাতে আচমকা প্রত্যাহার করে নেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের।
- দলের ভাঙন নিয়ে আগামীকাল শুক্রবার দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁর বক্তব্য জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment