প্রতারণা ও হুমকির মামলায় প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ

Spread the love

প্রতিবেদন: প্রতারণা ও হুমকির মামলায় আরও বেকায়দায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছে বালুরঘাট জেলা আদালত। অভিনেতার আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু তা খারিজ করে দেন। বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদন খারিজ করা হয়েছে। টলিউড তারকা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে সিনেমার জন্য টাকা দিয়েছিলেন বালুরঘাটের এক প্রযোজক তরুণ দাস। তরুণবাবুর অভিযোগ, ২০১৮ সালে সিনেমা তৈরির জন্য অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। সোহমের দাবি মেনে চেকের মাধ্যমে প্রথম দফায় ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমা তৈরি করা নিয়ে টালবাহানা করেন সোহম। পরে সিনেমা না হওয়ায় ১৫ লক্ষ টাকা ফেরত চান তিনি। তখন টাকা ফেরত দেওয়া তো দূর তাঁকে হুমকিও দেন সোহম। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*