প্রতিবেদন: দলের মধ্যে চূড়ান্ত ডামাডোল। দল ভেঙে টুকরে টুকরো। প্রতিদিনই ভাঙছে দল। ছাড়ছেন একের পর শীর্ষ পদাধিকারীরা। বিদ্রোহ করেছেন সিংহভাগ বিধায়ক। বড় সংখ্যক সাংসদ দল ছেড়ে অন্য দলে নাম লিখিয়েছেন। অনেকে ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের তহবিল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে বিবাদ চরমে। ফলে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় ব্যাঙ্ককে চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। এমনকী অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে, দলের অফিসে তাঁর সই করে রাখা ব্ল্যাঙ্ক চেকগুলিরও অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অরূপ। কোষাধ্যক্ষের এই চিঠিতে তৃণমূলে নতুন করে যে সমস্যা বাড়ল তা বলাই বাহুল্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছাড়া তিনি এই কাজ করেছেন এমন তত্বও অনেকে মানতে নারাজ।

Be the first to comment