আরো ১২

Spread the love
  1. মাঝে আর চারদিন। তারপরই ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ।প্রখর রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপ।
  2. প্রথম দফার আগে আজ শেষ রবিবার। প্রচারে ঝড় তুলতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
  3. জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার মোট ৯ জন প্রার্থীর সমর্থনে আজ ঝাড়গ্রাম ছাড়াও বড়জোড়া, পুরুলিয়া ও মেদিনীপুর মিলিয়ে চার জনসভা মোদির।
  4. আজ রবিবার চারটি প্রচার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তারকেশ্বর, তারপর কালনা ও শেষে মন্তেশ্বরে করবেন জনসভা। দিনের শেষে বর্ধমান শহরে থাকছে পদযাত্রা।
  5. মহিলা সংরক্ষণ নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় তোপ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  6. বিজেপির পতন শুরু। সংসদে হেরেছে, এবার বাংলাতেও হারবে। তারপর দিল্লি থেকে ওদের বিদায় করবো। জনসভা থেকে মোদিকে নিশানা তৃণমূলনেত্রীর।
  7. আজ রবিবার নির্বাচনী প্রচারে তিন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে সাগরে জনসভা, তারপর নন্দীগ্রামে জনসভা, শেষে পানিহাটিতে করবেন রোড শো।
  8. রবিবার সকালেও চলছে শহরে ইডির হানা। এদিন ভোরে দক্ষিণ কলকাতায় কালিঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি তল্লাশি করছে ইডি।
  9. ভোটের মুখে রাসবিহারী কেন্দ্রের টিএমসি প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে ইডি ও আয়কর হানা, প্রতিবাদে কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল।
  10. আজ ইডেনে ফের নামছে কেকেআর। প্রতিপক্ষ রাজস্থান। বৈভবকে দেখতে দুপুর হতেই ইডেনমুখী জনতা।
  11. ইডির তল্লাশিতে পড়ে আইনি জটিলতা, কাজ বন্ধের নির্দেশ দিল আইপ্যাক, ভুয়ো খবর, উড়াল তৃণমূল।
  12. ভোটমুখী বাংলা ও তামিলনাড়ুতে অভিযান চালিয়ে উদ্ধার ৮৬৫ কোটি টাকারও বেশি নগদ ও মূল্যবান সামগ্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*