- আজ শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- কাউন্টিং বুথে কী কী করতে হবে, কীভাবে নজরদারি চালাতে হবে, কর্মীদের তারই লাস্ট মিনিট সাজেশন দেবে নেত্রী ও অভিষেক।
- শনিবার সকালে স্ট্রংরুমের সিসিটিভির মনিটর ব্ল্যাক, উত্তেজনা বারাসতে। ছুটে এলেন দুই প্রার্থী সব্যসাচী দত্ত ও নারায়ণ গোস্বামী।
- শিলিগুড়ির ডিসিআরসি সেন্টারের সিসি ক্যামেরা খারাপ, খবর পেয়েই ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী গৌতম দেব।
- গণনাকেন্দ্রে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের বিরোধিতা করে তৃণমূলের মামলা শীর্ষ আদালতেও টিকলো না। আজ শীর্ষ আদালত পরিস্কার জানিয়ে দিল, কমিশন তাদের নিজেদের বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করবে। এই বিষয়ে তাঁরা কোনও নির্দেশ দেবে না।
- এর আগে কলকাতা হাইকোর্টেও খারিজ হয়েছিল তৃণমূলের আর্জি।
- ভোটের ডিউটি করতে এসে হাওড়ার বালিতে শুক্রবার রাতে আচমকা মৃত্যু হল মধ্যপ্রদেশ পুলিশের এক সাব ইন্সপেক্টরের। নাম শ্রীনিবাস সিং, বয়স ৫৯ বছর।
- রাজ্যের দুই কেন্দ্র মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে সকাল থেকে শান্তিতে চলছে পুনর্নির্বাচন। কোথাও কোনও অশান্তির খবর নেই।
- সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটে ভোটের হার ১৬.৬৮ শতাংশ ও ডায়মন্ড হারবারে ভোটের হার ১৫.৮৩ শতাংশ।
- সুষ্ঠু গণনা এবং পক্ষপাতহীন ভাবে ফল ঘোষণার দাবিতে আজ শহরে ধরনা দেশ বাঁচাও গণমঞ্চের।
- ইরানে কারাবন্দি নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি অসুস্থ।
- পুকুরে ভাসছে পচা গলা দেহ। সাত সকালেই হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লিতে। দেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। মৃতের নাম শ্রীমন্ত দে (৪২)। তিনি এলাকারই বাসিন্দা। কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ।

Be the first to comment