রোজদিন ডেস্ক : গণনা কেন্দ্রে কেন্দ্রীয় কর্মী নিয়োগের বিরোধিতা করে তৃণমূলের মামলা শীর্ষ আদালতেও টিকলো না। আজ শীর্ষ আদালত পরিস্কার জানিয়ে দিয়েছে, কমিশন তাদের নিজেদের বিজ্ঞপ্তি অনুযায়ী করবে। এই বিষয়ে তাঁরা কোনও নির্দেশ দেবেন না।
বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে আজ এই মামলার শুনানি হয়।
তৃণমূলের দাবি ছিল, গণনা কেন্দ্রে কেন্দ্রীয় কর্মী নিয়োগ করা যাবে না।
কমিশনের পক্ষে জানানো হয়, গত ১৩ এপ্রিল তাদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ হবে। শীর্ষ আদালতও এই বিষয়ে কোন অতিরিক্ত নির্দেশ দেয়নি। এর কোন প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়ে দিয়েছে।
কমিশন তৃণমূলের দাবি নিয়ে পরিস্কার জানায়, গণনা কেন্দ্রে আরও-র সর্বোচ্চ ক্ষমতা আছে। তিনি রাজ্য সরকারের ক্যাডারের আধিকারিক। প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট ও থাকবেন। এই মামলায় (তৃণমূলের) আশঙ্কা ভিত্তিহীন।
বিচারপতিরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের আলাদা করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন।
তৃণমূলের পক্ষে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন। তাঁর যুক্তি মানেননি বিচারপতিরা।

Be the first to comment