রোজদিন ডেস্ক : এসআইআরের কাজে নিযুক্ত বিএলও-রা এখনও তাঁদের প্রাপ্য টাকা পান নি। এই কাজে বিএলও-দের সহায়করা এক টাকা ও পান নি, অবিলম্বে তাঁদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সব নিয়ে চিঠি দিলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ভোট কর্মী শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই সব নিয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করে বলেন, অক্লান্তভাবে এসআইআরের কাজ করেও এখন অবধি অধিকাংশ বিএলও তাঁদের প্রাপ্য ২০ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা পেয়েছেন। অনেকের পুরো টাকাই বকেয়া আছে। বি এল ও সহায়ক দের জন্য ও উপযুক্ত ভাতা নির্ধারণ করে তা দেওয়ার দাবি করেন তিনি।এই ছাড়া সব ভোট কর্মীদের বকেয়া টাকা, বিএ ভি কাজে নিযুক্ত দের সবাই কে সমান ভাতা ও প্রাপ্য মেটাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বিএলও-দের কাজে অব্যাহতি দিয়ে তাঁদের নিজেদের কাজে ফেরার ব্যবস্থা করতে হবে।
কিংকর অধিকারী বলেন, বিএলও-দের সিংহ ভাগই শিক্ষাদানের কাজে যুক্ত। এবার তাঁদের বিদ্যালয়ে পঠন পাঠনে মনোনিবেশ করার সুযোগ দিতে তিনি রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন দফতর কে আর্জি জানান।

Be the first to comment