- আজ পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় পৌঁছে করম উৎসবে অংশ নেবেন তিনি। দুপুরে রয়েছে প্রশাসনিক বৈঠক।
- তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় প্রাক্তন পুরমন্ত্রী
ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি-সহ ৭ জনের নামে চার্জশিট দিল পুলিশ। - শালবনির জমি দুর্নীতি মামলায় এবার নাম জড়াল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সুমিত রায়কে জেরায় মিলেছে তথ্য, দাবি সিআইডির।
- শনিবার ভর সন্ধেয় যাদবপুরে দূষ্কৃতী তাণ্ডব, আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিস, দূষ্কৃতীদের হামলা বাড়িতেও, অভিযোগের তির বিজেপির দিকেই।
- বাঘাযতীনে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, ছেঁড়া হল পতাকা, দলের ফ্লেক্স, এলাকায় তুমুল আতঙ্ক।
- মুম্বইয়ে গণেশ পুজোর মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু।
- মুম্বাইয়ে পথদুর্ঘটনায় ৩ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু।
- ঝাড়খন্ডের মাওবাদী নেতা ব্রিজেশ গাঞ্জু আজ রবিবার সকালে বারাণসির কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন। তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা।
- ফের ব্যাঙ্ক ধর্মঘট। এবার টানা তিনদিন ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। ফলে এবার ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বন্ধ থাকছে ব্যাঙ্ক।
- সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবি-সহ একাধিক ইস্যুতে এই ধর্মঘট।
- ভোটার লিস্টে নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল ও তাঁর পরিবারের, দাবি আপের।
- আরও এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, বড় দূর্যোগের আশঙ্কা রাজ্যে।

Be the first to comment