Maoist Leader of Jharkhand, বারানসিতে পুলিশি সংঘর্ষে নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঝাড়খন্ডের মাওবাদী নেতা ব্রিজেশ গাঞ্জু আজ সকালে বারানসির কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। এন আইএ খুঁজছিল তাঁকে।
আজ সকালে এক সঙ্গীকে নিয়ে মুঘলসরাই এর দিকে যাচ্ছিলেন তিনি। রামনগরের কাছে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহ গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা পুলিশও গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুই পুলিশ আধিকারিকের গায়ে গুলি লাগে।তাঁরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যান। ঝাড়খন্ড পুলিশ, এনআইএ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*