আরো ১২

Spread the love
  1. আজ চারটি জনসভা তৃণমূলনেত্রীর, হলদিয়া, বারাকপুর, জগদ্দল ও জোড়াসাঁকোয়।
  2. আজ মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়জোড়া, ঝাড়গ্রাম ও ভাতারে তিনটি জনসভার পাশাপাশি, খড়্গপুর সদরে একটি রোড শোয়ের কর্মসূচি রয়েছে।
  3. ভোটের প্রচারে আজও বাংলায় ঠাসা কর্মসূচি অমিত শাহের।।আজ তাঁর চারটি জনসভা রয়েছে, কার্শিয়াং, কুলটি, শালবনি এবং চণ্ডীপুরে।
  4. কাজে গাফিলতি, ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
  5. ভোটের আগে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে মহকুমাশাসকের কাছে দরবার করলেন কোচবিহারের দুই তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ও উদয়ন গুহ।
  6. সাত সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, হতাহতের খবর নেই।
  7. রাজ্যে বিজেপি এলেই ২ দিনের মধ্যে গোর্খাদের সমস্যার সমাধান, মঙ্গলবার কার্সিয়াংয়ের জনসভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের।
  8. রাজ্যে প্রথম দফার ২,১৯৩টি কুইক রেসপন্স টিম নামাচ্ছে নির্বাচন কমিশন।
  9. রাহুল গান্ধির দ্বৈত নাগরিকত্ব মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সুভাষ বিদ্যার্থী।
  10. পারলে এবার ট্যাঙ্ক নামান,
    রাজ্যের ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও আধাসেনা মোতায়েন নিয়ে কমিশনকে কটাক্ষ তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের।
  11. ট্রাইব্যুনালে ভোটদানের ছাড়পত্র পেলেন কতজন, আজ প্রথম দফার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
  12. ভোটের আগে রাজ্যে মদের দোকান বন্ধের সময়সীমা ৪৮ ঘন্টা থেকে বেড়ে হল ৯৬ ঘন্টা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*