রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে উত্তরবঙ্গের দুই টিএমসি নেতা উদয়ন গুহ, পরেশ অধিকারী গ্রেফতারির আশঙ্কা করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রমুখ যেভাবে রাজ্যে এসে হুমকি দিয়ে যাচ্ছেন, এতে শাসক দল উদ্বিগ্ন। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে প্রকাশ্যেই উদ্বেগ ব্যক্ত করেছেন দিনহাটার দাপুটে নেতা, বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ। এই বিষয়ে তিনি মহকুমা শাসকের দফতরের দ্বারস্থ হয়েছেন বলে জানা যায়৷
উত্তর বঙ্গের অপর টিএমসি নেতা, মেখলিগঞ্জের প্রার্থী পরেশ অধিকারীরও একই চিন্তা।
ইতিমধ্যে গতকাল নির্বাচনের অন্যতম হট স্পট নন্দীগ্রামে টিএমসি নেতা আবু সুফিয়ানের জামাই হাবিবুর রহমান-কে আটক করেছে পুলিশ। যা নিয়ে শাসক দলের উদ্বেগের পারদ চড়েছে।
তাঁদের ৮০০ জন গ্রেফতার হতে পারেন বলে গতকালই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি। আগামীকাল এর শুনানি হতে পারে।

Be the first to comment