আরো ১২

Spread the love
  1. শুক্রবার সকালে ১০টা ১০ মিনিটে কলকাতায় ভূমিকম্প। কাঁপল উত্তরবঙ্গও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।
  2. আবহাওয়া দফতরের খবর ভূমিকম্পের উতসস্থল বাংলাদেশ। সকালে কম্পন পাকিস্তানেও। তবে কোথাও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
  3. এন্যুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজে বিলম্ব, সাত বিএলওকে শোকজ করল কমিশন।
  4. হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় হাওড়ায় বসল অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন সিসি ক্যামেরা।
  5. সোমবারের আগেই প্রকাশিত হবে এসএসসি নবম, দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল।
  6. ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আজ শুক্রবার রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাটের ট্রায়াল করবে কমিশন।
  7. কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিসেবা সহ সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক। ছিলেন বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং, সাংসদ সৌগত রায়-সহ সংশ্লিষ্ট এলাকা, বিমানবন্দরের প্রতিনিধি ও আধিকারিকরা।
  8. বনগাঁয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি৷ বোমা, আক্রান্ত তৃণমূলেরই ৬ কাউন্সিলর। অভিযোগের তির দলের জেলা সভাপতির দিকে।
  9. বীরভূমের সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের সামনেই দলের অঞ্চল সভাপতির ওপর চড়াও একদল তৃণমূলকর্মী। নির্বিচারে পড়ল কিল, চড়, ঘুষি। বেগতিক দেখে তড়িঘড়ি এলাকা ছাড়লেন সাংসদ।
  10. কয়লা পাচারের মতো কয়লা চুরিরও তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলাতে শুক্রবার রাজ্যের ২৫টি জায়গায় একসঙ্গে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জারি তল্লাশি।
  11. আরও দূরে শীত। কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা আপাতত আর কমবে না। ১৯-২০-র মধ্যেই ঘোরাফেরা করবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ প্রায় ৩০ ডিগ্রি।
  12. তেল আভিভে স্বাক্ষরিত হল ঐতিহাসিক চুক্তি। দীর্ঘ প্রতীক্ষা পর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী অবশেষে চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ইজরায়েলের বাণিজ্যমন্ত্রী নীর বরকতের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*