- রূপোলি পর্দার জগত থেকে চিরবিদায় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৌচাক-খ্যাত নায়িকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি।
- পাঁচ মাসে নিষ্পত্তি ১ লক্ষ ২৬ হাজার! আবেদন ৩৭ লক্ষ, বঙ্গের এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে উদ্বেগ নির্বাচন কমিশনের।
- ট্রাইব্যুনালের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৪২ করার আবেদন কমিশনের। নাহলে গোটা প্রক্রিয়া শেষ করতে লাগবে ১২ বছর, সুপ্রিম কোর্টে জানান কমিশন।
- ছ’বছর পর গ্রেফতারি! শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে পুলিশের জালে ২ তৃণমূল কর্মী
- ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। মগরাহাট থেকে তাদের গ্রেফতার করল পুলিশ।
- ২৪ ঘন্টার মধ্যে ফের বদলে গেল ধৃত সুমিত রায়ের বয়ান। অভিষেক নয়, তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের নির্দেশেই টাকা জমা দেন, দাবি সুমিতের আইনজীবীর।
- অভিযোগ, তাঁর বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের করা হয়েছে, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামিকাল, মঙ্গলবার হতে পারে মামলার শুনানি।
- প্রতীক ফ্রিজ করেছে কমিশন। সুপ্রিম কোর্টে জরুরি শুনানি চেয়ে মমতার আবেদন। মামলা গ্রহণ করে চলতি সপ্তাহেই শুনানির চেষ্টা, জানাল শীর্ষ আদালতের বেঞ্চ।
- ‘বিদায় ক্যানিং’, নিজের কেন্দ্রকেই বিদায় জানিয়ে পোস্ট খোদ বিধায়কের, পরেশরাম দাসের পোস্টে শুরু জল্পনা।
- ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জার দাপট চলছে। রবিবার দুপুরে ঘুড়ির সুতো গলায় জড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। তাঁকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আরও কয়েকটি বাইক। বেশ কয়েকজন আহত হন।
- সোমবার বিকেলের পর থেকেই বদলাবে আবহাওয়া। ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে ভাসতে পারে বাংলা। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে দুর্যোগ, জানাল হাওয়া অফিস।
- দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ চালাতে না পেরে ভাইকে খুন দাদার। বাগুইআটির বলরাম রাজবংশী খুনে তাঁর দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেপ্তার করে এমনই দাবি বাগুইআটি থানার।

Be the first to comment