রোজদিন ডেস্ক :
একসময় তাঁর অসামান্য দ্যুতিময় চাহনি, অভিনয় (Eminent Actress) মন জয় করেছিল আপামর বঙ্গবাসীর, মর্জিনার অভিনয়ে খ্যাতির শিখরে ওঠা মিঠু মুখার্জির জীবনাবসান হয়েছে। গতকাল রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিভে গেল তাঁর জীবনদীপ।
মারণ কর্কট রোগ কেড়ে নিলো তাঁর জীবন। ১৯৭১ সালে “শেষ পর্ব” ছবিতে তাঁর আত্মপ্রকাশে নজর কেড়েছিলেন মিঠু মুখার্জি। মর্জিনা আবদাল্লা, মৌচাক, আশ্রিতা ইত্যাদি ছবি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তাঁর সৌন্দর্য, অভিনয় প্রতিভা ইত্যাদিতে মুগ্ধ হন রাজ্যের দর্শকরা। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় তিনি বলিউডে পাড়ি দিয়েছিলেন, বাসু চ্যাটার্জি, দুলাল গুহ প্রমুখের পরিচালনায় কয়েকটি ছবিতে অভিনয় ও করেন, যদিও বলিউডে সেই ভাবে তিনি আর কাজ করেন নি। পরে বাংলা ছবি “আশ্রিতা ” তুমুল জনপ্রিয় হলেও আর সেই ভাবে তাঁকে রূপালি পর্দায় দেখা যায়নি। যেন অন্তরালেই চলে গেছিলেন এই মোহময়ী নায়িকা৷ মুম্বাইতেই জীবনের বেশি সময় কাটিয়েছেন। শেষ নিশ্বাস ফেললেন সেখানেই।
তাঁর প্রয়াণের খবরে টলিউড, বলিউডে শোকের ছায়া নেমেছে।

Be the first to comment