আরো ১২

Spread the love
  1. বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সম্প্রতি রেল দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করলেন।
  2. চোখের জল ছাড়া আপনাদের দেওয়ার মতো আমার কিছু নেই, বহরমপুরে শোকার্ত পরিবারগুলিকে বললেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের।
  3. যে গেটম্যানের দোষে এই মর্মান্তিক দুর্ঘটনা তাঁর জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তির পক্ষে সওয়াল করলেন। এর জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
  4. ওই দুর্ঘটনায় আহত দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদেরও তিনি দেখতে যান। চিকিৎসার খোঁজখবর নেন।
  5. এই ধরণের ঘটনা যাতে আর কখনও না ঘটে, তার জন্য রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন।
  6. নিট-এর প্রশ্নপত্র ফাঁসে দোষীদের শাস্তি হবেই। এর জন্য তৈরি হচ্ছে ফাস্ট ট্র্যাক আদালতও, ঘোষণা প্রধানমন্ত্রীর।
  7. দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, যাঁরা তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলবে তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না, বললেন প্রধানমন্ত্রী।
  8. আজও দিল্লির যন্তর মন্তর সহ একাধিক এলাকায় ধরনা আন্দোলন চলছে। আগাম সতর্কতা হিসাবে দিল্লি পুলিশ একাধিক মেট্রো স্টেশন বন্ধ রেখেছে।
  9. টাইবুনালে স্বস্তি। দীর্ঘ ১৬ বছর দেশে ফিরতে চলেছেন আইপিএলের প্রাক্তন শীর্ষকর্তা ললিত মোদি, ভিডিয়ো বার্তায় নিজেই জানালেন সিদ্ধান্তের কথা।
  10. দায়ের হয়েছে আটটি এফআইআর। সব অভিযোগ থেকে অভিষেকের রক্ষাকবচের আর্জিতে কোনও অর্ন্তবর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার পরবর্তী শুনানি।
  11. ক্যাথিড্রাল রোডে একুশে জুলাইয়ের সভায় মানা হয়নি আদালতের নির্দেশ, তৃণমূলের বিরুদ্ধে মামলা করল হেস্টিংস থানা।
  12. আপাতত বকেয়া ডিএ-র ৮৫ শতাংশ মিটিয়ে দেওয়া হবে, সুপ্রিম কোর্টে মামলার স্টেটাস রিপোর্ট দিয়ে জানাল রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*