সংসদ ভবনের সামনে একাই বিক্ষোভ দেখালেন কল্যাণ ব্যানার্জি!

Spread the love

রোজদিন ডেস্ক :

লোকসভা থেকে গতকাল সাসপেন্ড হয়েছেন তিনি। আজ সংসদ ভবনের সামনে একাই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা, সংসদে বিজেপির সঙ্গে কুড়ি বিশ্বাসঘাতক! (গদ্দার)।

প্রচার মাধ্যমকে সহাস্যে কল্যাণ ব্যানার্জি বলেন, তিনি একাই একশো। বিজেপি তাঁকে ভয় পায়।

প্রসঙ্গত গতকাল মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে লোকসভা থেকে চলতি বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের এই দাপুটে সাংসদকে। বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শান্তি মুলক ব্যবস্থা নেওয়া হয়।

এরপর সংসদ ভবনের চত্বরে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্যর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছিল তাঁকে। কি নিয়ে কথা তা জানা যায়নি। দুজনকে হৃদ্যভাবে হাত মেলাতেও দেখা যায়।

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ওঁর (কল্যাণ ব্যানার্জির) বিরুদ্ধে মহিলা সাংসদরাই তো অভিযোগ এনেছেন!

নাম না করে কুণাল ঘোষকেও বিঁধে দিলীপ ঘোষ বলেন, ওখানে উনি, আর এখানেও একজন সভায় গোলমাল করছেন। দল শেষ হয়ে যাচ্ছে, তাই নেতারা মেজাজ হারাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*