রোজদিন ডেস্ক :
ইডি-র তলবে আজ ইডি দফতরে এলেন বিধায়ক মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র।
গতকাল তাঁর ছোট ভাই শুভরূপ মিত্র ইডি দফতরে আসেন৷ তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি মদন মিত্র, তাঁর স্ত্রী অর্চনা ও দুই পুত্র স্বরূপ ও শুভরূপকে তলব করেছে। দুই পুত্র এলেও অর্চনা মিত্র আসবেন কিনা এখন ও জানা যায়নি।
আগামী ২৯ জুলাই মদন মিত্রকে তলব করেছে ইডি।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এখন জেলে। তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে ইডি।

Be the first to comment