- নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শুক্রবারও আন্দোলন জারি সিজেপির
- ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজসেবী সোনম ওয়াংচুক।
- চাপের মুখে প্রায় নজিরবিহীন ভাবে বৃহস্পতিবার মধ্যরাতে ভিডিয়ো বার্তায় কঠোর ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- প্রধানমন্ত্রীর ওই ভিডিয়ো বার্তার পরই তাঁকে পালটা দিলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সোশ্যাল মিডিয়া পোস্টে ‘মিস্টার মোদি’-কে সম্বোধন করে কড়া জবাব রাহুলের।
- জবাবে পড়ুয়াদের তিন দাবি পেশ রাহুলের। ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। যারা আন্দোলনকারীদের মারধর করছে, তাদের ওপর অত্যাচার করছে, তাদের শাস্তি দিন এবং গোটা ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চান
- দুটি বাড়িতেই অবৈধ নির্মাণের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা, চাইল নথিপত্র
- যখন তখন তাঁকে খুন করা হতে পারে। এই আশঙ্কায় সল্টলেক সাইবার ক্রাইম থানায় ফের অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার।
- এই রাজীব সরকারই অভিষেকের ‘চার তারিখের পর ডিজে বাজবে’ মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুমা দিতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
- সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, এক যুবককে গ্রেফতার করল তিলজলা থানা।
- পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়ে দুই ছেলের পর এবার শুক্রবার সকালে ইডি দফতরে হাজিরা দিলেন বিধায়ক মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র।
- আগামী ২৯ জুলাই ওই একই মামলায় ইডি তলব করেছে মদন মিত্রকেও।
- মালদায় সহকর্মীর গুলিতে নিহত দুই বিএসএফ জওয়ান।

Be the first to comment