শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন জারি সিজেপি-র

Spread the love

রোজদিন ডেস্ক :

শিক্ষাবিদ সোনম ওয়াংচুক দীর্ঘ ২৬ দিনের অনশন ভাঙায় খুশি ককরোচ জনতা পার্টি (সিজেপি) কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া অবধি তাঁদের আন্দোলন জারি থাকবে বলে জানালো সিজেপি। যন্তর মন্তরে এই দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

সূত্রের খবর, একটানা অনশন করায় সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের ক্রমাবনতি হওয়ায় সারা দেশের সঙ্গে কেন্দ্র ও উদ্বিগ্ন হয়। এর পাশে দেশব্যাপী আন্দোলন ছড়ানোয় অশনি সঙ্কেত দেখে কেন্দ্র। যন্ত্রর মন্তরে পুলিশি নিপীড়নে ক্ষুব্ধ আরএসএসও। সূত্রের খবর ওয়াংচুকের অনশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দীর্ঘ চার ঘন্টা দুই মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন।

এর পর তাঁর নির্দেশে দুই মন্ত্রী ওয়াংচুকের দাবিগুলি নিয়ে ইতিবাচক সাড়া দিলে বরফ গলতে শুরু করে।

তবে শিক্ষামন্ত্রী র পদত্যাগের দাবিতে সিজেপি-র আন্দোলন জারি থাকায় চাপে কেন্দ্র।

আজ ও সংসদে সরকার ও বিরোধী পক্ষে নিট ইত্যদি নিয়ে তুমুল বাদবিতন্ডা হয়।

দিল্লির বহু মেট্রো স্টেশন আজও বন্ধ। যা নিয়ে ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*