রোজদিন ডেস্ক :
মহানায়ক উত্তমকুমারের মৃত্যু দিনে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের আবক্ষ মূর্তির উদ্বোধন করে শ্রদ্ধা জানান। বলেন, বাংলা চলচ্চিত্র জগতে উত্তমকুমারের অবদান চিরদিন অমলিন হয়ে থাকবে।এই ঐতিহ্য কে আগামী প্রজন্মের কাছে আরও সুসংহত ভাবে পৌঁছে দিতে সরকার একাধিক প্রকল্প নিয়েছে।
এই বছর মহানায়কের জন্মশতবর্ষও। আগামী ৩ সেপ্টেম্বর তাঁর জন্মদিনও বড় করে পালন করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, উত্তম মঞ্চ সংস্কার সহ নানা প্রকল্প নেওয়া হচ্ছে। মহানায়কের নামাঙ্কিত চলচ্চিত্র কেন্দ্র (ফিল্ম সেন্টার) করা হবে।
আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর নানা অনুষ্ঠানের মাধ্যমে মহানায়কের জন্মশতবর্ষ পালন করা হবে। তবে ওঁর পরিবারের অনুমতি নিয়েই সব হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
কেওড়াতলায় শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ভবানীপুরে উত্তমকুমারের বাসভবনে যান৷ সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন৷ মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ মহানায়কের পরিবার।
উল্লেখ্য, উত্তমকুমারের পৌত্র গৌরব চ্যাটার্জি ও তাঁর স্ত্রী দেবলীনা কুমার (তৃণমূলে নেতা দেবাশিস কুমারের কন্যা) ও নামী অভিনেতা।

Be the first to comment