ধর্মেন্দ্র প্রধান অপরাধী মন্ত্রী, ইস্তফা দিতেই হবে : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক :

সোনম ওয়াংচুক অনশন তুললেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি-র সিদ্ধান্তে জোরদার সনর্থন করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ দুপুরে তিনি পরিস্কার জানান, ধর্মেন্দ্র প্রধান অপরাধী মন্ত্রী। তাঁকে ইস্তফা দিতেই হবে।

এর আগে তিনি যন্তরমন্তরে এই আন্দোলন থেকে দূরে থাকার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরামর্শকে তীব্র নিন্দা করেন।

সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার থেকে সরে থাকার জন্য এই ভাবে হুমকি দেওয়ার সাহস হয় কি করে?

যে সময় আসছে এর জন্য তাঁরা ও দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি দেন।

আজও এইসব বিষয়ে সংসদের উভয় কক্ষই দফায় দফায় উত্তাল হয়। মূলতবি হয় অধিবেশন।

সংসদ সহ সমগ্র দিল্লি এখনও উত্তেজনায় ফুটছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*