- স্পিকারের নিস্ক্রিয়তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে ২০ জন দলত্যাগী তৃণমূল সাংসদকে সুপ্রিম কোর্ট নোটিস ধরাতেই তৎপর লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর।
- সুপ্রিম কোর্টের নোটিসের ২৪ ঘন্টার মধ্যে ওই ২০ জন সাংসদকে নোটিস নোটিস পাঠাল স্পিকারের দফতর। সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ।
- ‘খেলা তো সবে শুরু’। ২০ সাংসদের পদ খারিজের মামলায় স্পিকারের নোটিসে প্রতিক্রিয়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
- ঘুষ ও তোলাবাজি টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতেনাতে ধরা পড়ল ঝাড়গ্রাম থানার এক কনস্টেবল। নাম রতন প্রমানিক। গ্রেফতার তার আরও তিন সাগরেদ। উদ্ধার ঘুষের ৫ লক্ষ টাকা।
- মঙ্গলবার রাতে বাগুইআটির কাছে ভিআইপি রোডে পথদুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের। নাম রাজা রথ (৬৫)। আহত এক অ্যাপ বাইক চালক। ক্ষোভে রাস্তা অবরোধ এলাকাবাসীর।
- পুর নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোসের জামিন মামলা সরল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ৩ সেপ্টেম্বর শুনানি।
- তেলঙ্গানায় বুধবার সকালে হায়দরাবাদ, বিজওওয়াড়া জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ৬ বাসযাত্রী, আহত আরও ১২ জন।
- একাধিক জেলায় গত ২/৩ মাস ধরে আসছে না মিড ডে মিলের টাকা, অভিযোগ একাধিক শিক্ষক সংগঠনের।
- হরিদ্বারের রুরকিতে দুই দিদির বাড়ি গিয়ে গুলি করে তাদের খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনার পর অভিযুক্ত বিবেক কুমার পলাতক।
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আরএসএস প্রধান মোহন ভাগবতের আমেরিকা আগমন ও অনুষ্ঠানের বিরোধিতায় সরব হয়েছেন। আগামী ২৯ আগস্ট ম্যানহাটানের এক সমাবেশে আরএসএস প্রধান বক্তব্য রাখবেন।
- পোশাক বিতর্কে অভিনেত্রী কৃতি শ্যাননের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
- বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। সপ্তাহান্তে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

Be the first to comment