রোজদিন ডেস্ক : Actress Dress Debate :
নারীদের সাহসী, স্বাধীন, গর্বিত হতে বলেছেন তিনি। এবার অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে তিনি লেখেন, নারীরা কি পরবেন, কোথায় যাবেন, কি করবেন সেটা সম্পূর্ণ তাঁদের নিজের পছন্দ। তাঁদের স্বাধীনতায় কটাক্ষ করা বন্ধ হোক।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে ক্ষুব্ধ কৃতি বলেন, নারীর ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে থাকে, তাঁর পোশাকে নয়। এই সঙ্গে তাঁর প্রশ্ন, তাঁরা কি পরবেন, তা বলা কবে বন্ধ হবে?
কৃতির এই বক্তব্য নিজের সমাজ মাধ্যমে ভাগ করে রাহুল গান্ধীর বার্তা কে সমর্থন জানিয়েছেন অজস্র জন।
এর পাশে হ্যাশ ট্যাগ দিয়ে তিনি পুরুষতন্ত্র নিপাত যাক বার্তা ও দেন।

Be the first to comment