প্রতিবেদন: আরও বিপাকে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (SOHOM CHAKRABORTY)। মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। পারিশ্রমিক চাইতে গিয়ে উল্টে জুটেছে মারধর এবং হুমকি। সোহমের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়ে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই মিস্ত্রি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে কিছুদিন আগে নিজের ফ্ল্যাটে তাঁকে কোনও কাজের বরাত দেন সোহম। কিছু অগ্রিমও দেন। অভিযোগ, কাজ শেষ হওয়ার বাকি টাকা দেওয়া নিয়ে সোহম তাকে ঘোরাতে থাকেন। শেষে সোমবার বকেয়া চাইতে গেলে তাকে উল্টে মারধর করেন সোহম। হুমকি দেন। তার মোবাইলও কেড়ে নেওয়া হয়। এরপর বেহালা থানায় সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহমের এক রেঁস্তোরা মালিককে।প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে।পড়েছিল। এছাড়াও এক হুগলির বাসিন্দা এক প্রযোজকের সঙ্গে জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগেও এফআইআর দায়ের হয় তার বিরুদ্ধে।

Be the first to comment