রোজদিন ডেস্ক : Central Cabinet Reshuffle :
লোকসভা নির্বাচনের বাকি এখনও তিন বছর। একাধিক রাজ্যেই এখন গেরুয়া শিবিরের শাসন। অন্যদিকে পড়ুয়াদের বিক্ষোভ, চাকরির দাবিতে একাধিক রাজ্যে ঘুম উড়েছে শাসকের।
এই পরিস্থিতিতে দিল্লির বাতাসে এখন জোর গুঞ্জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল!! কারা যাবেন, কারা আসবেন, এই নিয়ে জোর চর্চা চলেছে।
সূত্রের খবর, এই রদবদলে বাদ পড়তে পারেন এক ডজনের বেশি মন্ত্রী। অনেকের মতে, সংখ্যাটা কুড়ির বেশি।
বিজেপি-র শীর্ষ নেতৃত্ব এবার মন্ত্রিসভায় তরুণ মুখ আনতে আগ্রহী বলে সূত্রের খবর। এই ছাড়া এনডিএ শরিকদের ও মন্ত্রী করা হবে বলে রাজনৈতিক মহল মনে করেন। ২০২৪ সালের পর একাধিক দল, ব্যক্তি এনডিএ, বিজেপি তে যোগ দিয়েছেন। সদ্য তৃণমূল ত্যাগী এই রাজ্যের সাংসদরা অখ্যাত এনসিপিআই-এ যোগ দিয়েছেন।।যদিও সংসদে এখনও সরকারি ভাবে তাঁরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (এআইটিসি) হিসাবেই উল্লিখিত হন। মন্ত্রিসভায় তাঁদের প্রতিনিধিও যেতে পারেন বলে অনেকদিন ধরেই শোনা গেছিল।
রাজ্যসভায় সাবেক তৃণমূলের প্রাক্তন তিন সাংসদ পদত্যাগ করে এই রাজ্য থেকে সরাসরি বিজেপি-তে যোগ দিয়ে ওই দলের সাংসদ হয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে এনডিএ যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাংসদ।
কেন্দ্রে অমিত শাহ-সহ একাধিক মন্ত্রীর হাতে একাধিক দফতর। তাঁদের ভার লাঘব করে নতুন মুখ আনা হতে পারে। পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা মন্ত্রী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে।
দলের জাতীয় কোষাধ্যক্ষ হয়েছেন পীযুষ গয়াল। তাঁর মন্ত্রিত্ব থাকা নিয়েও সংশয় আছে।
তবে কারা যাবেন, কারা আসবেন, সব কিছুই নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্ব শুধু নয়, নেপথ্যে আরএসএস ও আছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
সূত্রে র খবর, তরুণ,মহিলা, দলিত, কাজে পারদর্শী, নেতৃত্ব দিতে পারেন, এমন মুখই রদবদলে আসতে পারেন।

Be the first to comment