- দ্বিতীয় দফার ভোট শুরু হতেই লাফিয়ে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা অবধি ভোটের হার প্রায় ৪০ শতাংশ ছুঁয়েছে।
- নদীয়া থেকে পূর্ব বর্ধমান, কলকাতা থেকে হাওড়া, বুথগুলিতে দীর্ঘ লাইন। ভোটদানে প্রবল উৎসাহ। মেঘ, বৃষ্টি,রোদ্দুরের মধ্যেই ভোটদানের উৎসাহে বিস্মিত বিশেষজ্ঞরাও।
- বিজেপি পঞ্চাশের নিচে নামবে, সকালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সকাল থেকেই নিজের ভবানীপুর কেন্দ্রে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- এদিন সকালে ভবানীপুরের একই বুথ পরিদর্শনে প্রায় মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। চক্রবেড়িয়ার এক বুথের কাছে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ পর সেখানেই আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী তখনও সেখানে বসে। শুভেন্দু অধিকারী অবশ্য সেদিকে যাননি। সৌজন্য বিনিময় করতেও দেখা যায়নি তাঁদের।
- বাংলায় কেমন চলছে ভোট, শুভেন্দুকে ফোন করে আপডেট নিলেন অমিত শাহ।
- বাসন্তী হাইওয়েতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের গাড়ির ওপর হামলা, অভিযোগের তির টিএমসির দিকে। অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কাড়ার চেষ্টা হয়।
- ভাঙড়ের সাইহাটিতে নওসাদ সিদ্দিকীকে ঘিরে তুমুল বিক্ষোভ টিএমসির। তাঁদের অভিযোগ, এতদিন কোথায় ছিলেন বিধায়ক?
- পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে আচমকা তুমুল বিক্ষোভ। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকরা।
- বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হাড়াল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৪৬ নং বুথে ইভিএম খারাপ থাকায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রইল। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হলেন ভোটাররা।
- ভোটের শুরুতেই ইভিএম-বিভ্রাটের জেরে অশান্তি হাওড়ার বালি কেন্দ্রে। সকালে যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় ওই কেন্দ্রে লিলুয়ার ডন বসকো স্কুলে। ইভিএম বিকল হওয়া নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
- ভোটের সকালে উত্তেজনা, রক্তারক্তি। বুধবার ভোট গ্রহণ শুরুর আগেই নদিয়ার চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকেই

Be the first to comment